1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯,

লক্ষ্মণ  রায়, পঞ্চগড় প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে একদিনে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাহার ইউনিয়নের নুরুর বাজার সংলগ্ন  মনিরপাড় এলাকায় অভিযান চালিয়ে দেবীগঞ্জ থানা পুলিশ দুইজন মাদকসেবীকে আটক করে। আটককৃতরা হলেন—মণিরপাড়া এলাকার মৃত: হুসেন আলীর ছেলে সিজান এবং ক্লাবগঞ্জ এলাকার অ্যাডভোকেট নুর ইসলাম শাহীনের ছেলে রাকিব ইসলাম নাইস।
আটকের পর তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সিজানকে এক বছর এবং রাকিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া একই দিনে পৃথক অভিযানে দুপুরে ৩ জন এবং বিকেলে আরও ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি জানান, গত তিন দিনে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com