পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৮টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে সুশৃঙ্খল কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। তিনি প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক ফিটনেস ও টার্নআউটের ওপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, নিয়মিত পিটি ও প্যারেডে অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খেলাধুলার চর্চা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের মোটরযান শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ জোবায়ের ইসলাম, আরআই পুলিশ লাইন্স মোঃ মিজানুর রহমান চৌধুরী, ডিআইও-১ জেলা গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।