1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

পবিপ্রবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ

Mustak Ahmed
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব (Plant Pathology) বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয় থেকে গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক অফিস আদেশ অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, তিনি আগামী তিন বছর মেয়াদে (১ মে ২০২৫ থেকে ৩ এপ্রিল ২০২৮ পর্যন্ত) এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বেলজিয়ামের Ghent University থেকে উচ্চতর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে চীনের বেইজিংয়ে অবস্থিত University of Chinese Academy of Sciences (IM-UCAS) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র উদ্ভিদের রোগপ্রতিরোধ ব্যবস্থা (Plant Innate Immunity)। এ বিষয়ে দেশি ও বিদেশি বিভিন্ন গবেষণা জার্নালে তাঁর একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর তিনি বিভাগীয় শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার কথা জানান।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন চেয়ারম্যানের যোগদানে বিভাগটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com