1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’

পরিবহন বাসের বক্সে দমবন্ধ হয়ে ৪৭ ছাগলের মৃত্যু, লক্ষ্মীপুরে চাঞ্চল্য

মাহমুদুর রহমান মনজু 
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
রংপুরের হাতিবান্ধা, লালমনিরহাট থেকে লক্ষ্মীপুরে বিক্রির উদ্দেশ্যে আনা ৪৭টি ছাগল পরিবহন বাসের বক্সের ভেতরে দমবন্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, দূরবর্তী এলাকা থেকে ছাগলগুলো পরিবহনের জন্য বাসের বক্সের ভেতরে গাদাগাদি করে রাখা হয়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় এক পর্যায়ে সবগুলো ছাগল শ্বাসরোধে মারা যায়। লক্ষ্মীপুরে পৌঁছে বক্স খুলে দেখা যায়, ভেতরে থাকা ৪৭টি ছাগলই মৃত।
এই ঘটনায় পশু পরিবহনে অবহেলা ও অমানবিক আচরণের বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্টদের মধ্যে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছে, জীবিত পশু পরিবহনের ক্ষেত্রে সঠিক নিয়মনীতি ও মানবিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত না করলে এ ধরনের মর্মান্তিক ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com