1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

পরিবেশ দূষণ রোধে পাবনায় দুই কারখানার বিরুদ্ধে অভিযান

রহমতুল্লাহ দোলন
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে
পাবনার সুজানগর ও বেড়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ২২ জুলাই সকালে পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে একটিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং অন্যটিকে মোবাইল কোর্টের মাধ্যমে মোটা অংকের জরিমানা করা হয়।
সুজানগর উপজেলার ভবানীপুরে অবস্থিত সাগর কটন মিল নামক কারখানাটি অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করেই উৎপাদন কার্যক্রম চালিয়ে পরিবেশ দূষণ করায় কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুজানগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
অপরদিকে, বেড়া উপজেলার নতুন ভারেঙ্গায় অবস্থিত শিফা ব্যাটারি প্রা. লি. নামক কারখানার কার্যক্রমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
অভিযানকালীন সময়ে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com