1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

পলাশবাড়ীতে নিকাহ্ রেজিস্ট্রার অপহরণ: মারধর করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে উদ্ধার; আটক ২

মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,(গাইবান্ধা)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক নিকাহ্ রেজিস্ট্রারকে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কাজী শহ আলমকে অপহরণের পর নির্যাতন চালিয়ে তার পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে।
রোববার (৩০ মার্চ) রাত প্রায় ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের চালিতাদহ এলাকা থেকে দুর্বৃত্তরা কৌশলে তাকে অপহরণ করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অপহরণকারীরা কাজী শহ আলমকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বুজরুকবিষ্ণপুর নির্জন এলাকা থেকে  ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণের সঙ্গে জড়িত বরিশাল ইউনিয়নের  বুজরুকবিষ্ণপুর গ্রামের সাবু মিয়ার ছেলে রিশাদ ও দুর্গাপুর গ্রামের আঃ সাত্তারের ছেলে ফারুক মিয়াকে পুলিশ আটক করেছে। তবে এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
উদ্ধারের পর কাজী শহ আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com