1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

পলাশবাড়ীতে ৯ বছরের শিশুকে নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ২

মোঃ ফেরদাউছ মিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলি গ্রামে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মে) সন্ধ্যায় শিশুটিকে কৌশলে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে নিপীড়নের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে(ব্র্যাক স্কুল) চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে এবং তার নানা খাদেম এর বাড়িতে অবস্থান করছিল। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং দুই দিন পর পরিবারকে বিষয়টি জানায়। এরপর তার মা রাশিদা বেগম অন্য এলাকা থেকে এসে বিস্তারিত জানতে পারেন। সোমবার (২ জুন) স্থানীয়ভাবে গোপনে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হলেও বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাইদুল ইসলামের ছেলে সাফি (১৮) ও তারা মিয়ার ছেলে রব্বানী(২০) নামের দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও স্থানীয়ভাবে একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপের অভিযোগ উঠে, যারা চিকিৎসা ও মামলা প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছে বলে জানা গেছে। এছাড়াও আরো অভিযোগ উঠেছে সোমবার (২জুন) রাতভর দেন-দরবার হয়। পরবরর্তীতে মঙ্গলবার (৩ জুন) আটককৃতদের প্রাথমিক তদন্ত শেষে আদালতে পাঠানো হয়।এ ব্যাপারে থানা পুলিশের ভুমিকা নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ দানা বেধেছে। বর্তমানে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মা রাশিদা বেগম জানিয়েছে,তারা নিরাপত্তা ঝুকিতে আছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ন্যায়বিচারের দাবি উঠেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com