1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

পাঁচবিবিতে এতিম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ মাসুম রেজা  
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এতিম শিক্ষার্থীদের সহায়তায় বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন “অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন (OSF)” এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
২০২৬ সালের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, বইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কোবাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোসাম্মত নাসিমা আক্তার এবং অফিস সহকারী মোছাম্মৎ মরিয়ম খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি পাঁচবিবি উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত এতিম শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিনামূল্যে শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com