1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক উদাসীনতায় ধ্বংস হচ্ছে সোনারগাঁয়ের ঐতিহাসিক সম্পদ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১ রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ আহত-৬ ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা কলমাকান্দায় দুই দফা ডিবি অভিযানে আটক ১৫ নারীসহ বগুড়া সোনাতলায় ৩ পিস ইয়াবা ও ৬ পুরিয়া হেরোইনসহ ছবি গ্রেফতার : ৪ মাসের করাদন্ড বগুড়ায় দির্ঘদিন অবহেলিত রাস্তার ফিটিং কাজের উদ্ভোদন

পাঁচবিবিতে ক্যাসিনো কাণ্ডে জড়িত মমিনুলের আত্মহত্যা

মোঃ মাসুম রেজা
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
 
 
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়  ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত  মমিনুল হক (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গণেশপুর গ্রামের মৃত একরাব হক প্রামানিকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসার কারণে ঢাকায় অবস্থানকালে মমিনুল ক্যাসিনো জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে জুয়ায় বিপুল অর্থ হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েন।
মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে তিনি গ্যাসের বড়ি সেবন করেন। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, জুয়া ও ক্যাসিনো আসক্তি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com