1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

পাঁচবিবিতে বাঁশখুর গ্রামে এক রাতে তিন বাড়িতে চুরি

মোঃ আব্দুল কাদের
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

পাঁচবিবি উপজেলা কুসুম্বা ইউনিয়নের বাঁশখুর গ্রামে এক রাতেই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বূহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এ রাতে কুসুম্বা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা আমীর ডাঃ সুজাউল করিমসহ তাঁর দুই ভাই (শাজাহান ও সামিউল)-এর বাসা থেকেও একই কায়দায় চুরি হয়। তাদের পরিবারের সূত্রে জানা যায়, রাতের আঁধারে তাদের বাসার পেছনের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, নতুন কয়েকটি কাপড়, জুতা, বিছানার চাদর ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। আপেল নামে এক ব্যক্তি বলেন, চোর চুরি করেছে পরিকল্পিত ভাবে কারণ তিন বাড়িতে চুরি করার পদ্ধতি একই রকম। যে সকল ঘরে লোক রাতে ছিল না সে সকল ঘরের জানালার গ্রিল কেটে চুরি করেছে। নগদ টাকা, স্বর্ণ, কাপড় এ সকল জিনিস চুরি করেছে। তাদের চুরি করার পদ্ধতি দেখে বুঝা যাচ্ছে তারা ভদ্র চোর।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com