1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা আজ আন্তর্জাতিক নারী দিবস খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী

পাঁচবিবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাসুম রেজা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
সভায় আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়াও দিবসটি যথাযোগ্য মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পালনে সংশ্লিষ্ট সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের করণীয় নির্ধারণ করা হয়।
এ সময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com