1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মো: মাসুম রেজা
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে
 
পাঁচবিবিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে পাঁচবিবি মডেল প্রেসক্লাব। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় পাঁচবিবি মডেল প্রেসক্লাব প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় শীতার্তদের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজ্জাহ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব, মিজানুর রহমান ও বাবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, দপ্তর সম্পাদক ফারহান ইসলাম, সদস্য মাবুদ মণ্ডল, মাসুম রেজা, আবু হানিফ, শহিদুল ইসলাম রতন, আসাদুজ্জামান মুকুল, আব্দুল মতিন, হারুনুর রশিদ, আবু তাহের, সাইদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, পাঁচবিবি মডেল প্রেসক্লাব সব সময়ই মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, শীতের তীব্রতায় প্রেসক্লাবের দেওয়া কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা। তারা এই মানবিক উদ্যোগের জন্য প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com