1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

পাঁচ প্রতিবন্ধী সন্তানের পরিবারকে সহায়তার হাত বাড়ালেন বোচাগঞ্জ ইউএনও

মোঃ রানা ইসলাম বোচাগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পাঁচ প্রতিবন্ধী সন্তানসহ আট সদস্যের এক অসহায় পরিবারের খোঁজখবর নিতে নিজেই তাদের বাড়িতে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মারুফ হাসান। এসময় তিনি পরিবারটির হাতে তুলে দেন শুকনা খাবার ও উন্নতমানের শীতবস্ত্র (কম্বল)। পাশাপাশি পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগল কিনে দেওয়ার আশ্বাস দেন তিনি।
এসময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
সহায়তা পাওয়া পরিবারটি বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোহাগাঁও গ্রামের বাসিন্দা। সেখানে পাঁচ প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন হতদরিদ্র দিনমজুর মোজাম্মেল হক। পরিবারের একমাত্র সুস্থ সন্তানকেও সংসারের হাল ধরতে বাড়ি ছাড়তে হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৮ নভেম্বর দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় “একটি বাড়ি কি পেতে পারেন না ৫ প্রতিবন্ধী সন্তানের অসহায় এক বাবা” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সরকারের নজরে আসে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে ওই অসহায় পরিবারকে একটি ঘর উপহার দেওয়া হয়। সে সময় থেকে সাবেক উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালসহ পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্ত সকল নির্বাহী অফিসারই পরিবারটির পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।
মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মাঝে প্রশংসার সাড়া পড়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com