1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

পাইকগাছায় পৌরসভা অভ্যান্তরে লবণ পানি উঠানো বন্ধে বয়রার স্লুইসগেট তালা

মোঃ আনোয়ারুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছা পৌরসভা এলাকায় লবণ পানি উঠানো বন্ধে বয়রা স্লুয়েজ গেটে তালা লাগিয়ে দেয়া হয়েছে। বৃহত্তর গদাইপুর ইউনিয়নের বয়রা ও কুলতলা,বান্দিকাটী মৌজার বিলে পানি উঠা নামার জন্য বৃটিশ আমলে স্লুয়েজ গেটটি স্থাপিত হয়।
জানা যায়, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রোববার ওয়াপদা কতৃপক্ষ পৌরসভার অভ্যন্তরে লবণ পানি উঠানো বন্ধে স্লুয়েজ গেটে তালা লাগিয়ে দিয়েছেন। ১৯৯৭ সালে গদাইপুর ইউনিয়নের কিছু অংশ নিয়ে পৌরসভা গঠিত হয়।
উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ১৬ নং পোল্ডারের  বয়রা নামক স্থানে বৃটিশ আমলে স্লুয়েজ গেট স্হাপিত হয়। এটা দিয়ে বয়রা,কুলতলা ও বান্দিকাটি মৌজার হাজার বিঘা জমির পানি সরবরাহ হয়ে আসছে। এ গেট দিয়ে লবণ পানি তুলে বাগদা চিংড়ী  ও বর্ষাকালে মিষ্টি পানি তুলে ধান চাষ হয়ে আসছে। সম্প্রতি পৌরসভার অভ্যান্তরে লবণ পানি উঠানো বন্ধে এলাকাবাসীর পক্ষ হয়ে আব্দুস সবুর গাজী  অভিযোগ করেন।  এবিষয়ে আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ অজিৎ কুমার মন্ডল পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দপ্তরে লবণ পানি বন্ধে আইনি নোটিশ প্রদান করেন। যার প্রেক্ষিতে এ গেটে পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ গেটে তালা লাগিয়ে দিয়েছে। পাইকগাছা উপজেলা পাউবো উপ সহকারী কর্মকর্তা শাহাজালাল জানান এলাকা বাসির অভিযোগ এর ভিত্তিতে ঊর্ধ্বতন ‌ কর্তৃপক্ষের নির্দেশে স্লুইস গেট দিয়ে লবণ পানি উঠনো বন্ধে গেটে তালা লাগিয়ে দেয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com