1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

পাইকগাছায় চিংড়ী ঘের জবর দখল নিয়ে পৃথক দু’টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আনোয়ারুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছায় ১২৫ বিঘার চিংড়ী ঘের জবর দখল করে নেয়ায় দখলকারীর বিরুদ্ধে পৃথক দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে ঘের মালিক আয়ুব আলী গাজী ও শেখ ফসিয়ার রহমান উপজেলার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলনে পৃথকভাবে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণ ঘেরের পক্ষে আয়ুব আলী বলেন, উপজেলার নোয়ালতলা মৌজায় ১১৯ বিঘা জমিতে ডিডমুলে জমি রেজিষ্ট্রেশন করে।

যার রেজিঃ নম্বর ২৯৭/২০। তারা জমির মালিকদের হারির টাকা পরিশোধ করে ২০২৪ সালে চিংড়ী চাষ শুরু করে। অন্য দিকে ফসিয়ার রহমান বলেন, তিনি নিজ পৈত্রিক ৬ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ী চাষ করে আসছেন। এসময় সংবাদ সম্মেলনে দুজনই বলেন প্রতিপক্ষ শেখ আনারুল ইসলাম বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বহিরাগত লোকজন নিয়ে আমাদের ঘের জবর দখল করে নিয়েছে। ভাংচুর করেছে বাসা বাড়ী, লুপট করে সবকিছু।

যাতে ফসিয়ার রহমানের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে গণঘেরের মালিকদের ১৩ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে প্রকাশ করেন।এ ব্যাপারে শেখ আনারুল ইসলাম বলেন, আমার ঘের যারা লুপট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তারাই সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com