1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

বি. সরকার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

পাইকগাছায় নবী বিবি নামে এক নারী ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন। উল্লেখ্য গত রবিবার হত দরিদ্রের বন্দোবস্ত নেওয়া ৩ বিঘা জমিতে চিংড়ি ঘেরের বাসাবাড়ি ভাংচুর করে ঘের দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে হাসিনা বেগম নামে এক নারী। একই ঘটনা দেখিয়ে আরেক নারী নবী বিবি লিখিত বক্তব্যে বলেন, “পাইকগাছা উপজেলার শিবেরবাটি মৌজায় ৩ বিঘা জমি ডিসিয়ার মূলে ভোগ দখলে আছি।

পরবর্তীতে আমরা স্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার, এসি ল্যান্ড ও ইউএনও তদন্ত করে চিরস্থায়ী বন্দোবস্তের আবেদনটি জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্রেরণ করেন। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-র স্বাক্ষর শেষে জেলা প্রশাসকের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। এদিকে আমরা উক্ত জমিতে ধানসহ মৎস্য চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। একটা মহল আমাদের বিরোধীতা করে উক্ত জমি আত্মসাত বা জবর দখল করার ষড়যন্ত্র করে আসছে। আমাদের প্রতিপক্ষ হাসিনা বিবি ও তার পুত্র আজিবার রহমান আমাদের দখলী জমি দাবি করে দখল নেওয়ার চেষ্টা করে।

এ নিয়ে ভুমি অফিস জমি পরিমাপ করে আমাদেরকে জমি দখল বুঝিয়ে দেন। ওই সময় দেখা যায় হাসিনা বিবির জমির দলিলের দাগ খতিয়ান এবং আমাদের দখলীয় জমির দাগ খতিয়ান ভিন্ন ভিন্ন। তাছাড়া হাসিনা বিবির বন্তোবস্তকৃত দলিল ও দাগের জমিতে জনৈক জি,এম মাহফুজুল হক কিনু ধান্য ও মৎস্য চাষ করছেন এবং অদ্যবধি উক্ত লীজ মালিকের কাছ থেকে তারা হারীর টাকা গ্রহণ করছেন। চলতি বছর উক্ত জমিতে আমরা বাঁধ ও বাসাবাড়ি সংস্কার করে মৎস্য চাষ করছি। বর্তমানে ঘেরে মাছ ধরার উপযোগী হয়েছে। এঅবস্থায় হাসিনা বিবি ও তার পুত্র আজিবার রহমান বহিরাগত গুন্ডা পান্ডা লোক নিয়ে মৎস্য ঘেরে হামলা বাসাবাড়ি ভাংচুর ও মাছ ধরে দুই লক্ষ টাকার অধিক ক্ষতি সাধন করে। আমি উক্ত বিষয়ে হাসিনা ও তার পুত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com