1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পাখির অভয়াশ্রম সংরক্ষণ ও অবৈধ দখল মুক্ত করার দাবিতে পাবনায় মানববন্ধন

মোঃ আব্দুল কুদ্দুসঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে
জেলার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের নাগেশ্বরী নদীর পাড়ে পাখিবন্ধু প্রয়াত আকাশকলি দাস এর নিজ বসত ভিটায় তার গড়ে তোলা পাখির অভয়াশ্রম সংরক্ষণ ও অবৈধ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর দেওয়া হয়েছে স্মারকলিপি। ন্যাটার এন্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন, পাবিপ্রবির গ্রীণ ভয়েস এবং প্রাণী অধিকার কর্মীদের আয়োজনে গতকাল সকালে পাবনা প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন প্রদর্শণ করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পাবিপ্রবির জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডীন এবং গ্রীণ ভয়েসের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. নাজমুল ইসলাম, বাঁচতে চাই এর নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মাহবুবুৃল আলম লিটন, পাবনা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, প্রথম আলোর ফটো সাংবাদিক হাসান মাহমুদ ডি, প্রথম আলো বন্ধু সভার সভাপতি মো. রাশেদুজ্জামান, নেচার এন্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটির সভাপতি এহসান আলী বিশ্বাস লিঠু, প্রাণ অধিকার কর্মী রাকিবুজ্জামান শাদ, পাবিপ্রবির গ্রীণ ভয়েসের সদস্য আয়শা রহমান প্রমূখ। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিতে তারা বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং জীববৈচিত্র সংরক্ষণে পাখির অভয়াশ্রমের অপরিসীম গুরুত্ব বিবেচনা করে উক্ত অভয়াশ্রমটি সংরক্ষণ করা জরুরী। এ বিষয়ে তারা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com