1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

পাবনা সুজানগরে আগ্নেয়াস্ত্র জনতার হাতে দুই যুবক আটক

Dolon Dk
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
রোববার সকালে সুজানগরে একটি রিভলবারসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। উপজেলার হাসামপুর হাট এলাকা থেকে আটক করা হয়। আটককৃত দুই যুবক হলো উপজেলার গোবিন্দপুর গ্রামের মুক্তার হোসেন সরদারের ছেলে ফারদিন সরদার (২৫) ও টিক্কা সরদারের ছেলে শাকিল সরদার (২৫)। পরে তাদের সুজানগর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই যুবক হাসামপুর এলাকার চরাঞ্চলের একটি জমি থেকে অবৈধভাবে মাটি কাটতে নেয়। এ সময় এলাকাবাসী বাধা দিলে তারা তাদের উপর সশস্ত্র অবস্থায় চড়াও হয়। একপর্যায়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছে একটি রিভলবার পাওয়া যায়। পরে খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ওই দুই যুবককে পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com