1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রানা সরকার
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে
আজ শুক্রবার  (০৫ এপ্রিল) দিনাজপুর জেলার পার্বতীপুর শহর সন্নিকটস্থ তাজ রাইস মিলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১০ টি ইউনিয়নে ইফতার, দোয়া মাহফিল ও মতবিনিময় সম্পন্ন হয়।
আজকের তাজ রাইস মিলে অনুষ্ঠেয় আলোচনা সভায় পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পার্বতীপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন স্বপন ও আরো অনেক নেতা কমী।উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ রাজা,মজিবর রহমান, মুজাহিদুল ইসলাম সোহাগ, ওয়াদুদ আলী শাহ্ ও একরামুল হক প্রমুখ।এসময় চেন্নাইতে চিকিৎসা রত সাবেক মন্ত্রী এলাকার আট বারের সাংসদ এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার কে মোবাইল ফোনে যুক্ত করে সকল উপস্থিতিদের বক্তব্য শোনান উপজেলা চেয়ারম্যান।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। উক্ত সভায় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com