1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

‎পালরদী মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

‎বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পালরদী মডেল স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শ্রেণি উত্তরণ মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬।

‎বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালরদী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন প্রমুখ।

‎দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দেয়। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে নৃত্য, সংগীত, আবৃত্তি ও মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও বর্ণিল।

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

‎বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com