1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

পিরোজপুরে আইসক্রিম ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান : অভিযানে ফ্যাক্টরী সীলগালা ও ০২ লাখ টাকা জরিমানা আদায়

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি আইসক্রিম ফ্যাক্টরীতে স্বাস্থ্যর জন্য ক্ষতিকর রং ফ্লেবার ও নামি-দামি মোড়ক ব্যবহার করে আইসক্রীম তৈরির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত এর অভিযান পরিচালনা করেন।
 সোমবার (২৩ জুন) দুপুরে অভিযানে উক্ত আইসক্রিম ফ্যাক্টরীটি সীলগালা করা হয় ও প্রতিষ্ঠানের মালিককে ০২ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।
এ সময় কারখানার মালিক মোঃ হাসান শেখ (৩৫) কে নিরাপদ খাদ্য আইন ২০১০ এর দন্ডবিধিতে ০২ লাখ টাকা জরিমানা করা হয়। মোঃ হাসান শেখ নাজিরপুর সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের কবির শেখের ছেলে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি জানান,মেসার্স সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ নামক একটি প্রতিষ্ঠান নিজের নামে কোন আইসক্রিম বা আইসবার প্রস্তুত না করে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্রান্ডের নাম দিয়ে আইসবার প্রস্তুত করছেন। উপকরণ হিসেবে ব্যবহার করছেন বিভিন্ন অনুমোদনহীন রং ও ফ্লেবার।
পরে প্যাকেজিং মেশিন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নামি-দামি কোম্পানির নামে মোড়কীকরণ করে বাজারে বিক্রি করছেন। অভিযানে বিপুল পরিমাণ রোবট,হাইস্প্রিড এবং অন্যান্য পরিচিত ব্রান্ডের আইসবার জব্দ করা হয় এবং নকল প্রস্তুতকৃত আইসবার জব্দ করা হয়।
এছাড়াও অনুমোদনহীন রং ও ফ্লেবার,চকলেট পাউডার জব্দ করা হয়। ওই কোম্পানির কোন প্রকার লাইসেন্স না থাকায় এবং বিএসটি আইয়ের কোন অনুমোদন না থাকায় নিরাপদ খাদ্য আইন ২০১০ এর ৩৯ ধারা দন্ডবিধিতে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় ০২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করা হয়।
এ অভিযানে নাজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার বিশ্বাস, নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এবং নাজিরপুর পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com