1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

পিরোজপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় মূল আসামী গ্রেফতার: জেল হাজতে প্রেরন

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুরে অপহরণের পর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রুবেল শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
 বুধবার (২৭ আগষ্ট) ভোররাতে এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. রুবেল শেখকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরনের বিষয়ে নিশ্চিত করেছেন নাজিরপুর থানা পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন। গ্রেপ্তার হওয়া মো: রুবেল শেখ (২৬) নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ ঝনঝনিয়া এলাকার সালাম শেখের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকাল ৯টার দিকে রুবেল শেখ সহযোগীদের নিয়ে ১৩ বছরের কিশোরীকে অপহরণ করে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২৬ আগস্ট র‌্যাব-১১ এর সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকা থেকে রুবেল শেখকে গ্রেফতার করা হয় ও তার হেফাজত থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, কিশোরীর ডাক্তারি পরীক্ষা, বয়স নির্ধারণ এবং অন্তঃসত্ত্বা কিনা তা নিশ্চিত করার জন্য আদালতের মাধ্যমে সিভিল সার্জনের নিকট আবেদন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।
নাজিরপুর থানা পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, আদালতের মাধ্যমে ভিকটিম কে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিকে আজ বুধবার ভোররাতে গ্রেফতার করে নাজিরপুর থানায় আনা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com