1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

পিরোজপুরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে পিরোজপুরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” এর আওতায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষিতে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি, উন্নত জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণসহ খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেওয়াই এই কংগ্রেসের মূল লক্ষ্য।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. শওকাত হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সেতু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে ৩৫ জন প্রশিক্ষিত ও নতুন আরও ৩৫ জন কৃষক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে অংশগ্রহণ করেন।
সেমিনার শেষে কৃষক-কৃষাণীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com