1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ আটঘরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ট্রাকচালক নিহত সখীপুরে টাকা না দেওয়ায় নানিকে হাতুড়ি ও দা দিয়ে কুপিয়ে হত্যা, নাতি গ্রেপ্তার প্র*তিহিংসার আ*গুনে পু*ড়ল প্র*তিপক্ষ কৃষকের ভুট্টা ক্ষেত কেন্দুয়ায় কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়েছে গরুবাছুর পবিত্র রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে শ্রীমঙ্গলে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের আল্টিমেটাম খুলনার বটিয়াঘাটায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা লোহাগাড়া উপজেলা মনিটরিং কমিটির বিশেষ সভা মাদক মামলায় যাবৎ জীবন সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের আল্টিমেটাম

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থীর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, সাবেক পিরোজপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বাইনখালি মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মহিউদ্দিন মল্লিক (নাসির)-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে স্থানীয় মল্লিকবাড়ি বাসস্ট্যান্ডে মানববন্ধনে শংকরপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় জনতা নাসির মল্লিকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
শংকরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চাঁন, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু।
মানববন্ধনে বক্তারা বলেন, নাসির মল্লিকের ওপর মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আগামী দুই দিনের মধ্যে যদি তাদের গ্রেফতার করা না হয়, তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com