পিরোজপুরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।
রবিবার (৩০ আগস্ট) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এসব বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বৃক্ষ বিতরণকালে এলিজা জামান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। পাশাপাশি নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করলেন এলিজা জামান
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি
October 19, 2026
ময়মনসিংহে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের পূঁজা-মন্ডপ পরিদর্শন
October 19, 2026
নবাবগঞ্জে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
October 19, 2026
আগামীকাল একদিনেই ০৩ বিভাগে যাবেন প্রধানমন্ত্রী
October 19, 2026
ওসিকে ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা, দাবি নাকচ ওসির
October 19, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

দেবীগঞ্জে পে ফিক্সেশনের নামে শিক্ষকদের কাছ থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা আদায়ের অভিযোগ
October 19, 2026
পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে ফিক্সেশনের জন্য শিক্ষকপ্রতি

কৃষক কার্ডে মাসে মাত্র দুইশত টাকা দিয়ে একজন কৃষক কী করবে: প্রশ্ন জামায়াত নেতা দেলাওয়ারের
October 19, 2026
দুইশ টাকার কৃষক কার্ড নয় জনগণ সার চায় উল্লেখ করে

কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি
October 19, 2026
এবার কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় ইউএনওকে সভাপতি ও

ইশরাকের সেই অস্ত্রকাণ্ডের জায়গায় এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, আটক ১৪
October 19, 2026
রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে অন্তত ১৪

ময়মনসিংহে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের পূঁজা-মন্ডপ পরিদর্শন
October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ ময়মনসিংহ নগরীর বিভিন্ন