1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, বিশেষ অতিথি ছিলেন পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অভিভাবকদের নির্ধারিত সময়ে সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানান।
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১,২০,৭৯১ জন শিশুকে টিকা প্রদান করা হবে। জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে ১১ দিন এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com