1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

“পিরোজপুরে ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন”

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে
পিরোজপুর সদর উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (ডিজেইউএস)-এর বাস্তবায়নে ৭৭ নং করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম মোল্লা, ইউপিইটিসি (UPETC) ইন্সট্রাক্টর মো. রনু আহমেদ, করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রাণী মণ্ডল, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মো. আহসান উল্লাহ, জেলা কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. ফুয়াদ হাসানসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে এবং শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানা ইয়াসমিন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com