1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

পীরগঞ্জে ৬০ বছর পর লৌহ খনির নতুন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন

 তারিকুল ইসলাম তারিক  
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
রংপুরের পীরগঞ্জে আবিষ্কারের দীর্ঘ ৬০ বছর পর লৌহ খনির নতুন করে অনুসন্ধান ও কূপ খনন কার্যক্রম শুরু হয়েছে। গত (৩১ জানুয়ারি) শনিবার উপজেলার শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের ভেলামারী পাথারে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, উত্তরাঞ্চলের মাটির নিচে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রয়েছে এবং সেগুলো উত্তোলনে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। এ উদ্যোগকে তিনি ‘জাতির স্বপ্ন’ হিসেবে আখ্যায়িত করেন।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিডিএইচ- ৭৯/২০২৫) এর আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহাপরিচালক আব্দুল মান্নান, উপ-মহাপরিচালক আলী আকবর,পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন,শানেরহাট ইউপি চেয়ারম্যান মেছবাহুর রহমান । এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি বছর প্রায় ১ হাজার ২০০ মিটার গভীর পর্যন্ত খনন করে লোহাসহ বিভিন্ন ধাতব খনিজের সম্ভাবনা যাচাই করা হবে। পর্যাপ্ত সম্পদ ও অর্থনৈতিকভাবে লাভজনক হলে খনি উত্তোলনের জন্য সরকারকে সুপারিশ করা হবে বক্তারা জানান ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com