1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

‎পুলিশ কর্মকর্তার মায়ের গ-লাকাটা লা-শ উদ্ধার

এস কে এম মহসিন রেজা
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে এক নারীর লা-শ উদ্ধারকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নি-হত ভারতী মন্ডল (৫৫) বাগেরহাটে কর্মরত এক পুলিশ কর্মকর্তার মা বলে জানা গেছে। ঘরের আসবাবপত্র তছনছ ও পুকুরপাড়ে র-ক্তের দাগ পাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বাড়িতে ভারতী মন্ডলকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে র-ক্তের দাগ দেখতে পান নিহ-তের ভাই সুকুমার মনি। পরে তিনি পুকুরে তাকিয়ে একটি লা-শ ভাসতে দেখেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা-শ উদ্ধার করে। নিহত ভারতী মন্ডল ওই এলাকার প্রভাস মন্ডলের স্ত্রী। তাদের ছেলে চিন্ময় মন্ডল বাগেরহাট জেলায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। মায়ের মৃ-ত্যুর খবর পেয়ে তিনি কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, ঘটনার পর ভারতী মন্ডলের ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখা যায়। তাদের ধারণা, চোরেরা বাড়িতে ঢুকে

‎স্বর্ণালংকার লুট করতে গিয়ে ভারতী মন্ডল তাদের চিনে ফেলায় তাকে হ-ত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়।

‎স্থানীয় বিএনপি নেতা ইব্রাহিম গাজী জানান, ভারতী মন্ডল সব সময় শরীরে স্বর্ণালংকার পরতেন। ঘটনার পর তার ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় দেখা গেছে।

‎এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, পুকুরে লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com