1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

পূবাইলে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর পূবাইলে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার সকাল ১১টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ সড়কের করমতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব (১৮) টঙ্গী পূর্ব থানা মরকুন মধ্যপাড়া এলাকার বাসিন্দা। হাবিব পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী সাথে তিনি আনোয়ার গ্রুপে চাকুরি করতেন।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে পূবাইলের মীরেরবাজারের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী পূবাইল পরিবহন লিমিটেডের (পি.পি.এল) একটি বাস ঘটনাস্থলেই মোটরসাইকেল চালককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। তবে বাস ও চালক কাউকেই আটক করা যায়নি।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, সকালে করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com