1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা

পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের পথে বগুড়া আইন সংশোধনের উদ্যোগ, সম্ভাবনার নতুন দিগন্ত

মোঃ হুমায়ন কবির
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে
 বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। “বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১” সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছে।
এ লক্ষ্যে রোববার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন এবং আইন সংশোধনের প্রয়োজনীয়তা, কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। তিনি বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং দ্রুত সময়ের মধ্যে আইন সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইন সংশোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন অনুষদ ও বিভাগ চালু, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। এতে বগুড়াসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দুয়ার উন্মোচিত হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়া অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রমের বিস্তার এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন তারা।
এখন সংশোধিত আইনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন এবং জাতীয় সংসদে পাস হওয়ার পরই বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ রূপ পাবে বলে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com