1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

পূর্বধলা উপজেলায় সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়

জাহাঙ্গীর সরকার নাদিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলার  পূর্বধলা উপজেলায়, ৪ এপ্রিল বৃহঃপতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন, পূর্বধলা কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন পূর্বধলা উপজেলার ফিল্ড সুপারভাইজার জনাব আরিফ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান।

অনুষ্ঠানে অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার আনোয়ার হোসেন মন্ডল, এবিএম রুহুল আমিন, বিভিন্ন ব্যবসায়ী সমিতির সদস্য, বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সুধীবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন যে, পবিত্র কুরআনে মহান আল্লাহ আমাদেরকে অনেকবার নামাজের পাশাপাশি যাকাতের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো যাকাত। তাই যাদের উপর যাকাত আদায় ফরজ হয়েছে, তাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। তিনি আরও বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও ইসলামিক ফাউণ্ডেশন সরকারের প্রতিনিধি হিসেবে যাকাতের অর্থ সংগ্রহ করছে। তিনি যাদের জন্য যাকাত ফরজ তাদের  প্রত্যেককে তাদের প্রদানকৃত যাকাতের একটি অংশ ইসলামিক ফাউণ্ডেশনের মাধ্যমে প্রদান করার জন্য উদাত্ত আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশনে জমাকৃত যাকাতের এই অর্থ পরবর্তীতে দারিদ্র্য বিমোচনসহ অন্য উপযুক্ত খাতে বন্টন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com