1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

পেট্রোল সংকটে বিপাকে বকশীগঞ্জ উপজেলা পর্যায়ের সাংবাদিক ও চাকুরিজীবীরা!

শিহাব আরমান 
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলমান পেট্রোল সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাংবাদিক ও বিভিন্ন দপ্তরে কর্মরত চাকুরিজীবীরা। জ্বালানির অভাবে দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পেট্রোল পাম্পে গত কয়েকদিন ধরে সরবরাহ স্বাভাবিক নেই। এতে করে প্রয়োজন অনুযায়ী পেট্রোল পাওয়া যাচ্ছে না। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না।
বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সাংবাদিকরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে দ্রুত যাতায়াত প্রয়োজন হলেও পেট্রোলের অভাবে তা সম্ভব হচ্ছে না। এতে সংবাদ সংগ্রহ ও প্রচারে বিলম্ব হচ্ছে বলে জানান তারা।

অন্যদিকে, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাকুরিজীবীরাও একই সমস্যায় পড়েছেন। প্রতিদিন অফিসে যাতায়াতে তাদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বিকল্প যানবাহন ব্যবহার করছেন, যা তাদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে।
ভুক্তভোগীরা দ্রুত পেট্রল সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশঙ্কা করছেন, এ সংকট দীর্ঘস্থায়ী হলে জনজীবনে আরও বড় ধরনের দুর্ভোগ নেমে আসতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com