1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‎পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ

‎মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

জ্বালানি উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার এবং বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) জাতীয়তাবাদী কর্মচারী ও কর্মকর্তা ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার( ২৮ জানুয়ারি) বেলা ১১ টায়  প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মুক্ত বাংলার পারদেশে এক প্রতিবার সভা অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে বক্তব্য রাখেন সংস্থাপন শাখার সহকারী রেজিস্টার রিয়াজ কাঞ্চন শহিদ, জাতীয়তাবাদী কর্মচারী ফোরাম নেতা মেজবাহ উদ্দিন খান জসিম, মাহবুবুর রহমান,মোশারেফ হোসেন প্রমুখ।

‎বক্তারা বলেন,গত ১১ বছর ধরে সরকারি চাকুরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত।

‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে ।

‎এ অবস্থায় জ্বালানি উপদেষ্টার বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বলে দাবি কর্মচারী নেতাদের। তারা অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান।

‎দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও পুনর্ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com