1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকারী বিক্রম ও বেবী খাতুন গ্রেফতার। শেখ জাবের আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা প্রশাসনে স্বচ্ছতা, গতিশীলতা ও সুশাসনের ছোঁয়া সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ, এলাকাজুড়ে আনন্দ-উৎসব বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল মাদক ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন এমপি মুশফিকুর রহমান লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ। নওগাঁ সদর-৫ আসনের এমপির উপস্থিতিতে নওগাঁ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল নওগাঁ কে. ডি. স্কুল প্রাঙ্গণে ২০২৬ খ্রিস্টাব্দের আগামী ২৫–৩১ মার্চ বইমেলা ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ।

প্রতারণা মামলায় উদ্বার হওয়া ১০ লাখ টাকার মধ্যে এএসআই নজরুলের পকেটেই ৫ লাখ

হায়দার আলী  
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
একটি প্রতারণা মামলার মিমাংসার অর্ধেক টাকা (৫ লক্ষ) হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা এসআই নূর ইসলামের বিরুদ্ধেও। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে দুপুর ১২টার দিকে মামলার মিমাংসা হয় এবং টাকা লেনদেন হয় সদর মডেল থানায়।
মিমাংসার শর্ত অনুযায়ী ১০ লক্ষ টাকা পরিশোধের কথা থাকলেও অভিযোগ রয়েছে, এর মধ্যে ৫ লক্ষ টাকা নিয়ে নেন এএসআই নজরুল। বাকি ৫ লক্ষ টাকা দেওয়া হয় প্রতারণার শিকার চাঁপাইনবাবগঞ্জ শহরের মৃধাপাড়ার মোঃ আব্দুল জলিলকে। এছাড়া মামলা রেকর্ড করার নামে দুই দফায় মোট ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যদিও পরে ওই ২০ হাজার টাকা ফেরত দেন এএসআই নজরুল। বিষয়টি নিয়ে ভুক্তভোগীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মামলার শুরুতে তদন্তভার দেওয়া হয় এসআই হরেন্দ্রনাথ দেবদাশ (বিপি নং- 7696057927) কে। পরবর্তীতে তিনি বদলি হলে দায়িত্ব দেওয়া হয় এসআই নূর ইসলাম (বিপি নং- 8000072917) কে। তবে অভিযোগ রয়েছে, তদন্তের দায়িত্ব বদল হলেও পুরো বিষয়টির নেতৃত্ব দেন এএসআই মোঃ নজরুল ইসলাম (বিপি নং- 8403073370)। 
এমনকি মিমাংসার ৫ লক্ষ টাকা ভাগাভাগির কথাও বাদীকে বলা হয় বলে দাবি করেন আব্দুল জলিল।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শান্তিমোড় (মৃধাপাড়া) এলাকার মৃত আফসার আলীর ছেলে মোঃ আব্দুল জলিল (৩২) ‘কানাডা ওয়ার্ক পারমিট ভিসা’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আদিয়ারপাড়া এলাকার মোঃ রাজু (৪০) ও মোঃ নাজু (৩৩) এর সঙ্গে পরিচিত হন। বিদেশে পাঠানোর কথা বলে তাদের সঙ্গে ১৮ লক্ষ টাকায় চুক্তি হয়। ২০২৫ সালের এপ্রিল মাসে বিভিন্ন মাধ্যমে ১৫ লক্ষ টাকা পরিশোধ করেন জলিল। প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেন। কিন্তু পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি সদর মডেল থানায় মামলা করেন (মামলা নম্বর- ০৭, তারিখ- ০৪-০১-২০২৬ ইং)।
অভিযোগ অনুযায়ী, মামলা নিতে প্রথমে ১০ হাজার টাকা এবং পরে এন্ট্রির জন্য আরও ১০ হাজার টাকা নেন এএসআই নজরুল। দীর্ঘদিন ঘোরানোর পর অবশেষে মামলা রেকর্ড হয়। পরবর্তীতে গত ২৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ থেকে আসামি রাজু ও নাজুকে গ্রেফতার করে পুলিশ চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসে। এরপরই সমঝোতার প্রক্রিয়া শুরু হয়।
২৬ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতি ভবনে উভয় পক্ষের উপস্থিতিতে সমঝোতা হয়। ক্ষতিপূরণ হিসেবে ১০ লক্ষ টাকা দেওয়ার শর্তে সমাধান হয়। তবে অভিযোগ রয়েছে, পুরো টাকা ভুক্তভোগীকে না দিয়ে ৫ লক্ষ টাকা নিজেদের কাছে রেখে দেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। নিরুপায় হয়ে অর্ধেক টাকা নিয়েই বাড়ি ফেরেন আব্দুল জলিল।
অভিযোগ অস্বীকার করে এএসআই নজরুল বলেন, বিদেশ পাঠানোর নামে প্রতারণা করায় আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে ১০ লক্ষ টাকায় বিষয়টি সমাধান হয়েছে। তবে অর্ধেক টাকা নেওয়ার প্রশ্নে তিনি বিষয়টি এড়িয়ে যান। এসআই নূর ইসলাম জানান, তিনি কেবল আসামিদের আদালতে সোপর্দ করেছেন, সমঝোতা বা টাকা লেনদেন বিষয়ে অবগত নন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, অভিযোগের বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো পুলিশ সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com