1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা আজ আন্তর্জাতিক নারী দিবস খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী

প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে মিষ্টি খাইয়ে কোলাকুলি

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পরদিনেই প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি মেলান্দহ পৌর এলাকায় আজাদীর বাসভবনে যান। সাক্ষাৎকালে মোস্তাফিজুর রহমান বাবুল মিষ্টি নিয়ে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে খাওয়ান এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে নির্বাচনী ফলাফল নিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান- নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন- এ ধরনের ইতিবাচক আচরণ স্থানীয় রাজনৈতিক পরিবেশে সহনশীলতা ও পারস্পরিক সম্মানবোধ আরও জোরদার করবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ১৫৪টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে মোস্তাফিজুর রহমান বাবুল পেয়েছেন ২ লাখ ৮ হাজার ২১৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৭৯ হাজার ৬০৭ ভোট। বাবুল ১ লাখ ২৮ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

সৌজন্য সাক্ষাৎ শেষে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তি সম্পর্ক ও পারস্পরিক সম্মান অটুট থাকা উচিত। তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে মুজিবুর রহমান আজাদী বলেন- জনগণের রায়কে তিনি সম্মান করেন। রাজনৈতিক মতভেদ থাকলেও এলাকার স্বার্থে ইতিবাচক পরিবেশ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com