1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা আজ আন্তর্জাতিক নারী দিবস খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন নির্বাচিত বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম

মারুফ বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে নির্বাচিত বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীর তালিকার ১৭ নম্বরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শেখ ফরিদুল ইসলামের নাম দেখা যায়।
শেখ ফরিদুল ইসলাম একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও পরিবেশবিদ। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে বিপুল ভোটে সংসদ-সদস্য হিসেবে বিজয়ী হন রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ‘সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
নির্বাচনে পর থেকেই এ জেলার মানুষ তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এদিকে প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দিত রামপাল-মোংলা উপজেলার বাসিন্দারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com