সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কা*টতে না কা*টতেই যশোরের মনিরামপুরে নির্বাচনী প্র*তিহিংসার অ*ভিযোগ উঠেছে। উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডের জুড়ানপুর গ্রামে এক কৃষকের প্রায় ২০ শতাংশ ভুট্টা ক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর-৫ আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই ছিল তিন প্রার্থীর মধ্যে। নির্বাচনে এ্যাডঃ গাজী এনামুল হক সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় উ*ত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কৃষক মোঃ আব্দুস ছাত্তার জানান, তিনি কোনো দলের সক্রিয় কর্মী না হলেও নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ায় পূর্ব থেকেই হু*মকি পাচ্ছিলেন। অ*ভিযোগ রয়েছে, একই গ্রামের স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল হোসেন-এর সমর্থক মোঃ রাসেল হোসেন তাকে বিভিন্নভাবে ভ*য়ভীতি দেখিয়ে আসছিলেন।
ভুক্তভোগীর দাবি, গত ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে তার ভুট্টা ক্ষেতের অধিকাংশ গাছ ধা*রালো অ*স্ত্র দিয়ে কে*টে ফেলা হয়। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষ*তির মুখে পড়েছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষো*ভের সৃষ্টি হয়।
কৃষক আব্দুস ছাত্তার বলেন, “আমি খুবই আ*তঙ্কে আছি। থানায় অ*ভিযোগ করতেও ভ-য় পাচ্ছি। যদি আরও বড় ক্ষ*তি করে?”
তার ছেলে জানায়, পরিবারের মধ্যে এখন চরম ভীতি বিরাজ করছে। এমনকি তার মা বাড়ির গরুও বিক্রি করে দেওয়ার কথা বলেছেন—যেকোনো সময় ক্ষ*তির আ*শঙ্কায়
স্থানীয় স*চেতন মহল এ ঘটনাকে নিন্দনীয় ও অমানবিক বলে মন্তব্য করেছেন। তারা দ্রুত ত*দন্ত ও দো*ষীদের আ*ইনের আও*তায় আনার দাবি জানিয়েছেন।