প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বস্তাবন্দি উদ্ধার হওয়া জান্নাতুল ফেরদৌস (২৮) নামে এক নারীকে হত্যার প্রায় আড়াই মাস পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (১৪ অক্টোবর) পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।

পিবিআই জানায়, প্রথম বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন রাজা মিয়া ওরফে রাজু। বিষয়টি জানার পর দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌসের (২৮) সঙ্গে মনোমালিন্য শুরু হয় তার। একপর্যায়ে জান্নাতুলকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, বেড়ানোর কথা বলে জান্নাতুলকে সাম্পান নৌকায় তুলে শিকলবাহা খালে নিয়ে যান রাজু। সেখানে সহযোগীদের নিয়ে শ্বাসরোধে হত্যার পর হাত-পা বেঁধে বস্তাবন্দি লাশ নদীতে ফেলে দেওয়া হয়।

জান্নাতুল ফেরদৌস চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের বাসিন্দা। তিনি একটি জুতার কারখানায় চাকরি করতেন। সাত বছর বয়সি মেয়েকে নিয়ে চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যালের ব্যাপারীপাড়ায় একটি ভাড়া বাসায় দ্বিতীয় স্বামী রাজুর সঙ্গে বসবাস করতেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top