1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

প্রবীণদের অধিকার ও সুরক্ষায় পিরোজপুরে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
প্রবীণদের অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। তিনি বলেন, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞ ও মূল্যবান সম্পদ। তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এই বার্তা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব।
রিকের আইএসআইজিওপি প্রকল্পের পিরোজপুর জেলা সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও কনসালটেন্ট তোফাজ্জল হোসেন মঞ্জু, রিক আইএসআইজিওপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার রিয়াজ হোসেন এবং মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি খালিদা আক্তার হেনা প্রমুখ।
বক্তারা বলেন, প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, মর্যাদা ও অধিকার বিষয়ে এখনও সচেতনতার ঘাটতি রয়েছে। পট গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এসব বিষয় তুলে ধরলে মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবং সামাজিক দায়বদ্ধতা বাড়ে।
অনুষ্ঠানে রূপান্তর শিল্পীগোষ্ঠীর খুলনার শিল্পীরা প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ক পট গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, প্রবীণ-নবীন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং প্রবীণদের অধিকার রক্ষায় সামাজিক উদ্যোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com