1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন

ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৫২২৫০ বার পড়া হয়েছে

চলমান শৈত্যপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। সোমবার (২২ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সময়সূচি এক ঘণ্টা পেছোনো হল। আপাতত স্কুল শুরু হবে সকাল ১০টায়। ৩১ জানুয়ারি পর্যন্ত এ নিয়ম চলবে।

 

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে স্কুল বন্ধ রাখার যে আদেশ গত ১৬ জানুয়ারি দেওয়া হয়েছিল, তাও বহাল থাকবে।

 

প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকেই দেশের বিস্তীর্ণ অঞ্চলে শীতের প্রকোপ বাড়ছে। রাজশাহী, রংপুর বিভাগসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার দিনাজপুর ও বদলগাছীতে দেশের সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা অনেক জেলায় স্কুল বন্ধ রাখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com