1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

প্রান্তিক কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ দিল বেসরকারী সংস্থা টিএমএসএস

শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা ৩
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে
প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরন

বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক কেন্দুয়া উপজেলায় ২০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বাবদ ৫টি ধান কাটার যন্ত্র (রিপার মেশিন) ও ১৫টি কীটনাশক প্রয়োগের যন্ত্র (স্প্রে মেশিন) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরশহরের সলফ-কমলপুর এলাকায় টিএমএসএসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে টিএমএসএস ময়মনসিংহ-১২ ডোমেইনের প্রধান মোঃআহসান মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।

টিএমএসএসের নেত্রকোনা জোন প্রধান মো. মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১২ ডোমেইনের প্রশাসনিক কর্মকর্তা মো. মেহেদী হাসান, নেত্রকোনা সদর উপজেলার মদনপুর অঞ্চল প্রধান মো. শাহ আলম, কেন্দুয়া শাখার ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আয়েশ উদ্দিন ভূইয়া।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com