1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

প্রেমিকার সঙ্গে অভিমান,আগুনে দগ্ধ তরুন

হযরত আলী
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে প্রেমিকার ওপর অভিমান করে আগুনে আত্মহত্যার চেষ্টা করে দগ্ধ হয়েছেন সুজন হোসেন (২০) নামের এক তরুণ। গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সান্তাহারের পোঁওতা গ্রামে এ ঘটনা ঘটে। সবুজ হোসেন সান্তাহার পৌর শহরের পোঁওতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, প্রেমিকার ওপর অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেন যুবক সুজন।এ জন্য নিজ বিছানায় আগুন জ্বালিয়ে নেন। এ সময় পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে। তাঁকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com