1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফজলুর রহমান অসুস্থতা কাটিয়ে আজ শনিবার ঘাগড়া জনসভায় উপস্থিত হবেন।

উত্তম চক্রবর্তী
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান আজ ৩১শে জানুয়ারি শনিবার বিকাল ৪টায় মিঠামইনের ঘাগড়া ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

ফজলুর রহমান ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “অসুস্থতা কাটিয়ে প্রথম উপস্থিত থাকবো, দেখা হবে কথা হবে আত্মার মানুষদের সাথে।”

এর আগে ২২ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। গুরুতর অবস্থায় তাকে বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার দিনই অসুস্থ হয়ে পড়েন ফজলুর রহমান। ভৈরব পৌর স্টেডিয়ামে তারেক রহমানের জনসভায় সরাসরি অংশ নিতে না পারায় আজ ঘাগড়া জনসভাই হবে তার প্রথম নির্বাচনী প্রচারণা সভা। আশা করা হচ্ছে, দীর্ঘ সময় পর নেতাকে সরাসরি দেখে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে জয় আনার জন্য নতুন উদ্যমে প্রচারণায় অংশ নেবেন।

উত্তম চক্রবর্তী দৈনিক দেশ বুলেটিন ইটনা উপজেলা (প্রতিনিধি)কিশোরগঞ্জ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com