1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে থানায় শ্রমিকদের অভিযোগ

ইকরা মল্লিক অনাবিল
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে
ফতুল্লা এলাকার ক্রোনি অ্যাপারেলস কারখানায় বকেয়া বেতন পরিশোধ না করেই শ্রমিক ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানীর বিরুদ্ধে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ফতুল্লা থানায় ক্রোনি অ্যাপারেলসের চাকরিচ্যুত কর্মকর্তা মো. মাহাদি হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
জানা গেছে, সোমবার হঠাৎ গার্মেন্টসটির ৫৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়। এ ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই চাকরিচ্যুত কর্মকর্তারা কারখানার সামনে অবস্থান নেন। প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তারা।
কারখানার সিনিয়র অফিসার আফাজ হোসেন জানান, গতকাল আমাদের ৫৮ জনকে ছাঁটাই করে ছবিসহ গেটে টানিয়ে দেওয়া হয়েছে। আজ আমাদের চারজনকে আলাদা আলাদা করে ডেকে নিয়ে একেকজনকে একেকভাবে ম্যানেজ করার চেষ্টা করে। অন্যদেরকে রেখে আমরা তো এভাবে ম্যানেজ হব না। আমরা জানি, আমাদেরও কিছুদিন পর আবারও লাথি মেরে বের করে দেবে। তারা চাচ্ছে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন দিয়ে বাদ দেবে। আমরা যাবতীয় বকেয়া বেতন বুঝে পেয়েছি, এই মর্মে তারা স্বাক্ষর নিয়ে রাখতে চায়। এ জন্য সবাই ফতুল্লা থানায় এসেছি অভিযোগ দায়ের করতে।
তিনি বলেন, গত ৩ মাস আমরা মানবেতর জীবনযাপন করছি। বাড়িওয়ালা প্রতিনিয়ত ভাড়ার জন্য চাপ দিচ্ছে, মহল্লার দোকানে হাজার হাজার টাকা বাকি জমে গেছে। এমন অবস্থায় অমানবিকের মতো মালিকপক্ষ আমাদের ছাঁটাই করেছে। সমাধান না পেলে আমরা শ্রম আদালতে যাব।অভিযোগের ব্যাপারে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তছলিম উদ্দীন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করবো তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com