1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

ফরিদগঞ্জে আই স্পোর্টস উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে
জমকালো আয়োজনে ফরিদগঞ্জে শুরু হলো আই স্পোর্টস উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট৷ সোমবার (২২ জানুয়ারি) ১৬ দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল।
এদিন বিকেলে ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন গাজী, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন৷
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাজুরিয়া ক্রীড়া সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজীব, ক্রীড়া সংগঠক রাসেল খান, গিয়াস উদ্দিনসহ অন্যান্যরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খাজুরিয়া ক্রিকেট একাদশ বনাম বিক্রয় প্রতিনিধি ক্রিকেট একাদশ। এই ম্যাচে খাজুরিয়া ক্রিকেট একাদশ নয় উইকেটে জয়লাভ করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com