1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ফরিদগঞ্জে বিপি দিবস পালন

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল (বিপি)-এর জন্মবার্ষিকী ও বিপি দিবস উপলক্ষ্যে ফরিদগঞ্জে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা চত্ত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে৷ পরে উপজেলা স্কাউটস সম্পাদক জিয়াউর রহমানের সার্বিক পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কাউটস কমিশনার হাসিনা আক্তারের সভাপতিত্বে ও  উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌলি মন্ডল৷ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার দ্বিপক কুমার রাউট, উপজেলা কাব লীডার জহিরুল ইসলাম, স্কাউট ইউনিট লীডার জাহিদুল ইসলাম ফাহিম, রাজিব মজুমদার। কাব ইউনিট লীডার নুর হোসেন খান, মিজানুর রহমান, তানজিনআরা, উম্মে হাবিবা, হাওয়া আক্তার, মোশাররফ মীরসহ অন্যান্যরা৷
অনুষ্ঠানে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ মেঘনাপাড় মুক্ত স্কাউটস গ্রুপ, ওনুয়া মুক্ত স্কাউটস গ্রুপ ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েক শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিটের কাব স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউট সদস্য অংশ নেয়৷
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com