1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ফরিদগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আসামিকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।সোমবার (২৬ ফেব্রুয়ারি) গভীররাতে ফরিদগঞ্জ পশ্চিম লাড়ুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন ওই গ্রামের হানিফ হাজারীর ছেলে।দীর্ঘ ২৩ বছর পলাতক থাকারপর মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিল্লাল হোসেন (৫২) ওরফে বিল্লাল হাজারীকে গ্রেপ্তার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।তিনি জানান, ফরিদগঞ্জ থানার এএসআই নাঈম হোসেন, এনামুল হক ও মনিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের অংশ গ্রহণে অভিযানে আসামীর স্থান নিশ্চিত হয়ে ফরিদগঞ্জের পশ্চিম লাড়ুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন ওরফে বিল্লাল হাজারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত বিল্লাল হাজরীর বিরুদ্ধে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে ১৯৯৫ সালে নারী ও শিশু নির্যাতন আইনের ১২ ধারায় (মামলা নং-০৫(৬)৯৭, জি.আর নং-৪৯/৯৭) ১৭৯৭ সনের ৭ জুন সিলেটের জকিগঞ্জ থানায় মামলা হয়। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২০০১ সালের ৩ অক্টোবর সিলেট’র নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হামিদ আসামীরদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে ২৩ বছর পলাতক জীবনযাপন করে আসছিল সে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com