1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

ফরিদগঞ্জে শিক্ষার্থীদে উদ্যোগে দূর্নীতি বিরোধী মিছিল ও সমাবেশ

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪২৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার সকল সরকারি বেসরকারি দপ্তরের দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে ফরিদগঞ্জ ছাত্র সমাজের উদ্যোগে দুর্নীতি বিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (১৪ই আগস্ট) বিকেলে মিছিলটি ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে ফরিদগঞ্জ পৌরসভা সদর বাজার, বাসস্ট্যান্ড এলাকাসহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় ফরিদগঞ্জ শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিল শেষে পরবর্তীদিনের কর্মসূচি ঘোষণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে ছাত্র সমাজের পক্ষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা পালনকারী ছাত্র মো.আতিক হোসেন, মো. শামীম হাসান, মো. শাকিল মুশফিক। এসময় বক্তারা ফরিদগঞ্জ কে দুর্নীতিমুক্ত করার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হয়। আগামীতে সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ একজোটে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরো বলেন আগামীতে যেখানে দুর্নীতি হবে সেখানেই প্রতিরোধ গড়ে উঠবে।

দেশে অরাজকতা সৃষ্টির জন্য যারা নীলনকশা তৈরি করে দেশকে অশান্ত করে তুলতে চায় তাদের প্রতিহত করতে বৃহস্পতিবার (১৫ই আগস্ট) সকাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দূর্নীতি বিরোধী মিছিল ও সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিতিত ছিলেন মো.সাদ্দাম হোসেন, নাহিদ পারভেজ, তৌহিদুর রহমান রণি, ইব্রাহীম খলিল, মো : আতিক হোসেন, জিহাদুল ইসলাম সহ প্রমুখ।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com