1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

ফরিদপুরের নগরকান্দায় ইয়াবাসহ আটক ২

মোঃ শওকত আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রামনগর ও ফুলসূতী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের জিয়া ফকির এবং ফুলসূতী ইউনিয়নের হিয়াবলদী গ্রামের রাজু শেখ।

পুলিশ জানায়, এসআই ফরাদ শেখ ও তারেক বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্সের অংশগ্রহণে হওয়া এই অভিযানে জিয়া ফকিরের কাছ থেকে ১০ পিস এবং রাজু শেখের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com